ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে মাছধরার ট্রলারসহ ভারতীয় ১৩ জেলে আটক

অবৈধ অনুপ্রবেশ করে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছ শিকারের সময় একটি মাছধরার ট্রলারসহ ভারতীয় ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন বঙ্গোপসাগর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে মোংলায় আনার পর তাদেরকে থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) অপারেশন অফিসার লে. এম মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও আটকদের নাম-পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।


অপারেশন অফিসার জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে একটি ভারতীয় ট্রলারকে মাছ ধরতে দেখতে পায় সমুদ্রে টহলরত কোস্টগার্ড সদস্যরা। এ সময় কোস্টগার্ড সদস্যরা টহলরত জাহাজ নিয়ে সেখান থেকে ভারতীয় ওই মাছধরা ট্রলারটিকে আটক করে। ট্রলারটিতে ১৩ জন ভারতীয় জেলে রয়েছে। তাদের বাড়ি ভারতের কলকাতায়। ট্রলারসহ ওই ১৩ ভারতীয় জেলেকে মোংলায় আনার পর আজ দুপুরে তাদেরকে থানা পুলিশে হস্তান্তর করা হবে।


এর আগে গত ৮ আগস্ট একই এলাকা থেকে ১৩ ভারতীয় জেলেসহ একটি ট্রলার আটক করেছিল কোস্টগার্ড।

ads
ads
ads

Our Facebook Page

↑